,

প্রথমবারের মত চলচ্চিত্রের ভিলেন জাহিদ হাসান

আজকের কুমিল্লা ডট কম :
February 4, 2016

jahid-hasan
বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান এখন পর্যন্ত অভিনয় করেছেন অসংখ্য নাটক, টেলিফিল্ম, বিজ্ঞাপন ও চলচ্চিত্রে। তবে চলচ্চিত্রে নিয়মিত নন তিনি। চলচ্চিত্রে অভিনয় করছেন বিরতি দিয়েই। তবে নিয়মিত আছেন ছোট পর্দায়।

অনেকদিন পর আবারো চলচ্চিত্রে ফিরলেন বহুমুখী অভিনেতা জাহিদ হাসান। এতে প্রথমবারের মত অভিনয় করছেন ভিলেন চলচ্চিত্রে।

ছোট পর্দার নির্মাতা মেহদি হাসিব ও পনি আবেদিনের যৌথ পরিচালনায় ‘এজেন্ট থ্রি’ চলচ্চিত্রে দেখা যাবে তাকে। একটি সন্ত্রাসী গ্রুপের গডফাদার চরিত্রে অভিনয় করছেন তিনি। বিশেষ এক অভিযানের গল্প নিয়ে ছবিটি নির্মিত হচ্ছে। এতে তিন এজেন্টের চরিত্রে অভিনয় করছেন জন, শাওন ও নাদিয়া খানম। এরইমধ্যে ছবিটির শুটিংও শুরু হয়েছে।

২০১১ সালে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘প্রজাপতি’ ছবিতে শেষবার জাহিদ হাসানকে বড় পর্দায় দেখা যায়। ছবির মধ্য দিয়ে আবারো ফিরছেন তিনি।