,

যৌনপল্লীতে টয়া!

আজকের কুমিল্লা ডট কম :
June 22, 2017
news-image

 

সম্প্রতি ঈদের বিশেষ ওয়েব সিরিজ ‘অ্যাডমিশন টেস্ট’ এর শুট করছেন টয়া সেখানে। টানা তিন দিন যৌনপল্লীর অন্যতম একজন হয়ে ছিলেন তিনি। তপু খানের রচনা ও পরিচালনায় এই ওয়েব সিরিজটি নির্মিত সিএমভি’র ব্যানারে। গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লীতে টানা তিনদিন কাটালেন ছোট পর্দার অভিনেত্রী টয়া। টয়া ছোট পর্দার অভিনেত্রী। তবে অভিনয়ের স্বার্থে এমন ভয়ংকর অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন তিনি। সিরজে টয়াকে দেখা যাবে দৌলতদিয়া যৌনপল্লীর জনপ্রিয় নারীর চরিত্রে। চিত্রনাট্যের দাবিতে যৌনকর্মীর চরিত্রে অভিনয় করা ছাড়াও এতে টয়া রাতভর নেচেছেন সেখানকার প্রায় দুই শতাধিক মানুষের সামনে। যেটাকে তিনি তার অভিনয় জীবনের ভয়ংকর অভিজ্ঞতা বলে অভিহিত করছেন। টয়া বলেন, ‘আমার চরিত্রটি হলো অনেক ডিমান্ডিং একজন যৌনকর্মীর চরিত্র। ফলে প্রথম দিন চরিত্রটি নিয়ে কাজ করতে বেশ বিব্রত লাগছিলো। মানের তাদেও এক্সপ্রেশন রপ্ত করা বেশ কঠিন ছিলো আমার জন্য। তবে তারচেয়েও ভয়ংকর অভিজ্ঞতা হলো সেই এলকার শত শত মানুষের সামনে রাতভর নাচতে গিয়ে।’ নাচ নিয়ে টয়া বলেন, ‘সেদিন রাতে দৌলতদিয়ার অসংখ্য মানুষের সামনে একটু খোলামেলা পোশাকে অমন আইটেম নাচ নাচতে গিয়ে জীবনটাকে নতুন করে দেখেছি। সেখানে যারা আমার নাচ দেখেছেন তাদের বেশিরভাগই মনে করেছেন আমি সত্যি সত্যি সেই ব্রোথেলেরই একজন! তাই নাচের ফাঁকে দর্শকদের নানা বাজে কমেন্টও আমাকে শুনতে হয়েছে। সত্যি এটা আমার জীবনের ভয়ংকর এক্সপেরিয়েন্স। এই ওয়েব সিরিজে টয়া ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জোভান, তামিম মৃধা ও জাকি। সিরিজের গল্পে দেখা যাবে, তিন যুবক ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য রওনা হন। কিন্তু দৌলতদিয়া ঘাটে পৌঁছে বাস ধর্ঘঘটে আটকে যান। পওে সেখানের এক হোটেলে অবস্থান শুরু করেন। যেহেতু পাশেই ‘যৌনপল্লী’ সেহেতু অভিজ্ঞতা নেওয়ার জন্য তারা যান সেখানে। সেখানেই তিন বন্ধুর সঙ্গে পরিচয় ঘটে টয়ার। একের পর এক ঘটতে থাকে নানা ঘটনা। নির্মাতা তপু খান জানান, ওয়েব সিরিজটি ঈদের দিন থেকে টানা সাত দিনে সাত পর্ব মুক্তি পাবে যৌথভাবে সিএমভি’র ইউটিউব চ্যানেল ও রবিস্ক্রিনে, প্রতিদিন রাত ৯টায়।