,

কুমিল্লা সদর দক্ষিনে অস্ত্রসহ ৫ মামলার আসামি গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
July 11, 2017
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শীর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ রাসেলকে (২৭) বিদেশী অস্ত্রসহ গ্রেফতার করেছে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা। এ সময় তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন ও ২ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৩ টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা র‌্যাব সূত্র।
গ্রেফতার হওয়া মোঃ রাসেল কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার দরিবটগ্রাম (পশ্চিম) গ্রামের মৃত. আব্দুর রাজ্জাকের ছেলে।
কুমিল্লা র‌্যাব সূত্র জানায়, মঙ্গলবার ভোর সাড়ে ৪ টায় র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দরিবটগ্রাম (পশ্চিম) গ্রামের নিজ বাড়ি হতে রাসেলকে অস্ত্রসহ গ্রেফতার করে। তার বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় ৫ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে ।