,

লাকসামে প্রবাসীর বাড়িতে যুবলীগের মিলনমেলা

আজকের কুমিল্লা ডট কম :
July 24, 2017
news-image

সেলিম চৌধুরী হীরা ঃ
সোমবার দুপুরে কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফ্ফরগঞ্জ ইউপির পূর্ব আউশপাড়া গ্রামের সৌদি আরব লাকসাম-মনোহরগঞ্জ আওয়ামী ফোরাম সদস্য, জেদ্দা যুবলীগ সদস্য মোঃ আবদুল খালেক মুন্সির বাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে আয়োজনে এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লাকসাম উপজেলা যুবলীগের অন্যতম সদস্য মোঃ মনিরুল ইসলাম রতন। অন্যান্যদের মধ্যে লাকসাম পৌর প্যানেল মেয়র-২ আবদুল আলিম দিদার, গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন শামিম, মুদাফ্ফরগঞ্জ ইউপি আ’লীগ নেতা সফিকুর রহমান, উপজেলা যুবলীগ শাহিদুল ইসলাম শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি খোরশেদ আলম, শম্ভু সাহা, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, ইউপি আ’লীগ নেতা দুদু মেম্বার, এমরান হোসেন, আবু তাহের, উপজেলা স্বেচ্ছাস্বেক লীগ দপ্তর সম্পাদক মোঃ শাহ আলম খান, উপজেলা ছাত্রলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন, মুদাফ্ফরগঞ্জ ইউপি যুবলীগের সহ-সভাপতি মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন প্রমুখ।
এছাড়া স্থানীয় আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।