,

নোয়াখালির সোনাইমুড়িতে কেক কেট স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আজকের কুমিল্লা ডট কম :
July 28, 2017
news-image

 

অাবদুল মোতালেব,নোয়াখালিঃ
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে  নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা পৌরসভা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে এক বনার্ঢ্য র‌্যালি বাইপাস থেকে শুরু করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়। এর আগে কেক কেটে দিবসটি উদ্যাপন করা হয়।
আলোচনা সভায় সোনাইমুড়ী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক দিলদার হোসেন নোবেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম আহ্বায়ক মঞ্জুর মোর্শেদ, কেন্দ্রীয় যুবলীগ সদস্য নিজামুল হক ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম আহ্বায়ক নূর উদ্দিন শামীম, আবুল কাশেম, পৌর স্বেচ্ছাসেবকলীগ আহ্বায়ক আবু ছায়েম, যুগ্ম আহ্বায়ক শাহজাহান আলম, মহিন উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শ্যামল উদ্দিন, পৌর ছাত্রলীগ সভাপতি মোঃ ইউছুফ, সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন প্রমূখ