,

মেঘনায় বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে শোকর‌্যালি ও প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ

আজকের কুমিল্লা ডট কম :
August 15, 2017
news-image

 

মেঘনা প্রতিনিধি :

কুমিল্লা মেঘনা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধুর ৪২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক র‌্যালি ও প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

সোমবার ( ১৫ই আগষ্ট ) ভোরে মেঘনা উপজেলা প্রশাসন উপজেলা পরিষদে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে একটি শোক র‌্যালি বের করে। র‌্যালিটি  উপজেলা পরিষদ হতে শুরু হয়ে থানা গেইট হয়ে উপজেলা পরিষদে এসে শেষ হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) তাজুল ইসলাম,নির্বাহী কর্মকর্তা আফরোজা পারভীন, সহকারী কমিশনার ভূমি এ এস এম মুসা,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুদ্দিন, শিক্ষা কর্মকর্তা আরিফুল ইসলাম, যুবলীগের সাবেক আহবায়ক মজিবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আবুল কাশেম ইটালী,বিভিন্ন নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

এ দিকে চর পাথালিয়া মোড়ে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আ: রশিদ মাষ্টার, গোবিন্দপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর এর নেতৃত্বে কাঙালি ভোজ করেন।এ ছাড়া আওয়ামীলীগ ও অংগসংগঠনের উদ্দেগে উপজেলার বিভিন্ন স্থানে দোয়া ও কাঙালি ভোজের আয়োজন করেন।