,

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত

আজকের কুমিল্লা ডট কম :
August 19, 2017
news-image

 

আয়েশা আহমেদ লিজা,ব্রাহ্মণবাড়িয়াঃ

পূর্ব শত্রুতার জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার অষ্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষে মো. ওবায়দুল্লাহ্ (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৮টায় সদর উপজেলার অষ্টগ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ওবায়দুল্লাহ্ অষ্টগ্রামের হামদু মিয়ার ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানিয়েছেন, একটি মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হন। গুরতর আহত ওবায়দুল্লাহকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন  জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থল অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।