,

সদর দক্ষিণে বিষপানে এক যুবকের আত্নহত্যা

আজকের কুমিল্লা ডট কম :
September 11, 2017
news-image

 

মহি উদ্দিনঃ

মোবাইল সেট কিনে না দেওয়ায় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় বিষপানে বেলায়েত হোসেন (১৯)নামের এক যুবক আত্নহত্যা করেছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) বেলা পৌণে ১২ টায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত বেলায়েত হোসেন উপজেলার উনাইসার গ্রামের জাকির মুহুরির বাড়ির মাহে আলমের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ভোরের দিকে নতুন মোবাইল সেট কিনে না দেওয়ায় মা-বাবার সাথে অভিমান করে বিষপান করে বেলায়েত হোসেন। পরে তাকে প্রথমে কুমিল্লা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ছেলেটির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।