,

নাঙ্গলকোটে বাড়ি ফেরার পথে স্কুল ছাত্রীর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
October 12, 2017
news-image

 

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দৌলখার জিরো পয়েন্টে  বুধবার (১১ অক্টোবর) স্কুল শেষে বাড়ি ফেরার পথে বিউটি আক্তার (১৩) নামের এক স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

এসময় রাস্তার পাশে অপেক্ষমান থাকা অবস্থায় সিএনজি অটোরিক্সাটি তাকে ধাক্কা দিলে এদুর্ঘটনাটি ঘটে। উপস্থিত পথচারীরা দুর্ঘটনার পর চালকসহ সিএনজি অটোরিক্সাটি আটক করে। স্থানীয় বিভিন্ন সুত্রে জানা যায়, জেলার নাঙ্গলকোট উপজেলার দৌলখার ইউনিয়নের দৌলখার উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী বিউটি আক্তার  বুধবার দুপুরে স্কুল শেষে বাড়ি ফেরার পথে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দৌলখার জিরো পয়েন্ট এলাকায় রাস্তাপারাপারের অপেক্ষা থাকার সময় দ্রুতগতির একটি সিএনজি অটোরিক্সা তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। নিহত বিউটি দৌলখার ইউনিয়নের ছেউরিয়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে।