,

বরুড়ায় জাতীয়তাবাদী যুবদলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আজকের কুমিল্লা ডট কম :
October 27, 2017
news-image

 

এম ডি আজিজুর রহমান, বরুড়া:

কুমিল্লার বরুড়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয়ে উপজেলা যুবদলের সভাপতি মফিজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাউসার আলম সেলিম।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ রেজাউল হক রেজু, সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, পৌর সাধারণ সম্পাদক হুমায়ুন কবির পাটোয়ারী, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পৌর মেয়র জসিম উদ্দিন পাটোয়ারী, পৌর সাধারণ সম্পাদক আকতার হায়দার , যুগ্ন-সম্পাদক নাসির উদ্দিন , সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন আমির, যুবনেতা কামাল হোসেন, আবদুর রব, ফজলুল হক, মিজানুর রহমান, রফিকুল ইসলাম, মোকলেছুর রহমান, মিলন হোসেন, সাইফুল ইসলাম, মুহিববুল্লাহ, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন, পৌর কাউন্সিলর মোবারক হোসেন, উপজেলা ছাত্রদলের প্রধান সমন্বয়কারী আবু নাসের মানিক, পৌরসভা ছাত্রদল আহবায়ক মনিরুজ্জামান পাটোয়ারী, উপজেলা যুবদল প্রচার সম্পাদক পারভেজ প্রমুখ।
সভায় পৌরসভার বিভিন্ন ইউনিট ও উপজেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও মুনাজাত অনুষ্ঠিত হয়।