,

বরুড়ায় নিখোঁজের একদিন পর জিয়াদুল ইসলামের লাশ মিললো পুকুরে

আজকের কুমিল্লা ডট কম :
November 28, 2017
news-image

এমডি আজিজুর রহমান, বরুড়া:

কুমিল্লার বরুড়া উপজেলায় নিখোঁজের একদিন পর মোঃ জিয়াদুল ইসলাম (৭) নামের এক কিশোরের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

নিহত মোঃ জিয়াদুল ইসলাম উপজেলার শিলমুড়ি (উঃ) ইউনিয়নের ছোট ভাতুয়া গ্রামের মোঃ জাহাঙ্গীর হোসেনের বড় ছেলে । সে আমড়াতলি নূরানি হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করতো।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার শিলমুড়ি (উঃ) ইউনিয়নের ছোট ভাতুয়া গ্রামের বাড়ির পাশের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, সোমবার মোঃ জিয়াদুল ইসলাম আমড়াতলি বাজার থেকে হারিয়ে যায়। মঙ্গলবার বিকেলে বাড়ির পাশের পুকুরে তার মৃতদেহ ভেসে উঠে।

নিহত মোঃ জিয়াদুল ইসলামের পিতা মোঃ জাহাঙ্গীর হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।