কুমিল্লায় বর্নাঢ্য আয়োজনে এশিয়ান টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লায় বর্নাঢ্য আয়োজনে এশিয়ান টিভির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সকালে কুমিল্লা প্রেসক্লাবে এশিয়ান টিভির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, র্যালী ও কেক কাটার আয়োজন করা হয়।
কুমিল্লা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন কুমিল্লা সরকারী মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ রুহুল আমিন ভূইয়া, সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল , বিএমএর সাবেক সভাপতি ডাঃ ইকবাল আনোয়ার, দূনীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহ মোঃ আলমঙ্গীর খান, লেক ল্যান্ড এর ব্যবস্থাপনা পরিচালক মফিজুল ইসলাম, বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কুমিল্লা জেলা সভাপতি ফয়জুন্নেছা সীমা, বীর মুক্তিযোদ্ধা শহীদুল হকসহ অন্যান্যরা।
সিটিভি নিউজের সম্পাদক ওমর ফারুকী তাপস এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার আলোড়ন পত্রিকার প্রধান সম্পাদক রফিকুল ইসলাম, কুমিল্লা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও একুশে টিভির হুমায়ূন কবির রনি, এটিএন বাংলা ও এটিএন নিউজের খায়রুল আহসান মানিক, সাংবাদিক সমিতির সভাপতি ইয়াসমিন রীমা, বাংলাদেশ সংবাদ সংস্থার অশোক বড়–য়া, প্রথম আলোর স্টাফ রিপোর্টার গাজিউল হক সোহাগ, দেশ টিভি ও ভোরের কাগজের স্টাফ রিপোর্টার এম ফিরোজ মিয়া, দৈনিক আওয়ার টাইম পত্রিকার মাহবুবুল আলম বা