,

মতলব উত্তরে আওয়ামীলীগ কর্মী কুদ্দুস সিপাই’র শোকাহত পরিবারকে ত্রাণমন্ত্রীর পক্ষ থেকে সহায়তা

আজকের কুমিল্লা ডট কম :
January 19, 2018
news-image

মো. দ্বীন ইসলাম, মতলব উত্তর:
মতলব উত্তর উপজেলার ১১নং ফতেপুর পশ্চিম ইউনিয়নের দিঘলীপাড় গ্রামের আওয়ামীলীগ কর্মী মো. কুদ্দুস সিপাই গত ১৩ জানুয়ারী মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামীলীগের জনসভায় যাওয়ার পথিমধ্যে মারা যান। আওয়ামীলীগ কর্মী মো. কুদ্দুস সিপাই এর অসহায় শোকাহত পরিবারকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি’র পক্ষ থেকে আর্থিক ও ত্রাণ সহায়তা প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ।

শুক্রবার বিকেলে আওয়ামীলীগ কর্মী মো. কুদ্দুস সিপাই’র নিজ বাড়ি দিঘলীপাড় গ্রামের সিপাই বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের দুঃখ কষ্টের কথা শোনেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ। শোকাহত পরিবারকে ত্রাণমন্ত্রী, উপজেলা পরিষদ ও নিজ তহবিল থেকে সহায়তার আশ্বাস প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান প্রধান, গাজী ইলিয়াছুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সদস্য রেদওয়ান খন্দকার, ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি খাজা আহমেদ, সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিন, যুবলীগের সভাপতি এমএ কুদ্দুস প্রমুখ।

শোকাহত পরিবারকে ১০ হাজার টাকা, ঘর মেরামত, পরিবারের ১ বছরের খরচ, মেয়ের বিয়ের খরচের দায়িত্ব নেন উপজেলা চেয়ারম্যান মনজুর আহমদ।