,

বুড়িচংয়ে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

আজকের কুমিল্লা ডট কম :
January 30, 2018
news-image

 

আক্কাস আল মাহমুদ হৃদয় ॥

কুমিল্লা বুড়িচং উপজেলার বাকশীমূল গ্রামে মো: আনিছুর রহমান (২২) নামে এক যুবক গলায় পেঁচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যার খবর পাওয়া যায়।

মঙ্গলবার (৩০ জানুয়ারী) সকাল ১০ টায় জেলার বুড়িচং উপজেলার বাকশীমূল পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো: আনিছুর রহমান বুড়িচং উপজেলার বাকশীমূল পশ্চিমপাড়ার (বাতান বাড়ি) সৈয়দ আহমেদের ছেলে ।

স্থানীয় সূত্র জানায়, নিজ বাড়িতে মো: আনিছুর রহমান ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে বুড়িচং থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

স্থানীয় সূত্র জানান, মো: আনিছুর রহমান দীর্ঘদিন মানসিক ভারসাম্যহীনতায় ভোগছিলেন ।

তার বাবা সৈয়দ আহমেদ জানান, আমি জমিতে কাজে ব্যস্ত ছিলাম আমার ছেলের মৃত্যুর খবর শুনে বাড়িতে দৌড়ে আসি। সে অনেকদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভূগছিলেন। তার চিকিৎসা অব্যাহত ছিল, মাঝে মধ্যে যখন সুস্থ থাকতো তখন আমার সাথে জমিতে কাজ করতো।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোজ কুমার দে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।