রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নবীনগরে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ৩১, ২০১৮
news-image

মো. দেলোয়ার হোসেন, নবীনগর :
ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের শ্রীরামপুর নবারুন একাডেমী’র এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বুধবার একাডেমী প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

শ্রীরামপুর নবারুন একাডেমী’র পরিচালনা পরিষদের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটি’র সহ-সম্পাদক কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটো’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাগত নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবীনগর থানা ইনচার্জ ওসি আসলাম সিকদার, আ’লীগ নেতা এড. সুজিত কুমার দেব, জসিম উদ্দিন, সফিকুল ইসলাম, অধ্যাপক নুরুন্নাহার বেগম প্রমূখ। আলোচনা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান এবং মিলাদ অনুষ্ঠিত হয়।