,

কুমিল্লায় জেলা যুবদল সভাপতি ওয়াসিম ও ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রিয়াজ আটক

আজকের কুমিল্লা ডট কম :
February 10, 2018
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

জিয়া অরফানেজ ট্রাষ্ট দূর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৫ বছরের কারাদন্ডের রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করার সময় জেলা যুবদল নেতা আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ও মহানগর ছাত্রদল নেতা রিয়াজ উদ্দিন রিয়াজকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।

আটক হওয়া আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম কুমিল্লা দঃ জেলা যুবদলের সভাপতি ও রিয়াজ উদ্দিন রিয়াজ মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক।

শনিবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে  কুমিল্লা নগরীর নজরুল এভিনিউস্থ ট্রমা হসপিটালের সামনে থেকে তাদের আটক করা হয়।

কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সালাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।