,

১১ ফেব্রুয়ারী শেখ হাসিনাকে প্রতিহত করা হবে: ইতালী বিএনপি

আজকের কুমিল্লা ডট কম :
February 10, 2018
news-image
মিনহাজ হোসেন, ইতালী:
ইউরোপের সর্ব বৃহত্তর আন্দোলনের মধ্য দিয়ে আগামী ১১ ফেব্রুয়ারী শেখ হাসিনাকে প্রতিহত করা হবে জানিয়েছে ইতালী বিএনপি।
৮ ফেব্রুয়ারী সন্ধ্যায় রোমের স্থানীয় একটি হলে বর্তমান সরকার কতৃক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার সাজানো রায়ে বিএনপির চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করায় ইতালী বিএনপি আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সভায় বিএনপির নেতৃবৃন্দ এ কথা জানায়।
ইতালী বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ঢালী নাসির উদ্দিনের পরিচালনায় বক্তারা বলেন, যে সরকার দেশনেত্রী, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাদন্ড দিয়েছে, সেই অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালী আসলে তাকে সর্বত্র এবং সর্বোচ্চ প্রতিরোধ করা হবে। এবার অবৈধ সরাকারের অবৈধ্য রায়ের প্রতিশোধ নিতে ইতালী বিএনপি প্রস্তুত।