,

দোহার কাতারে চাঁদপুর সমিতির পূর্নাঙ্গ কমিটি গঠন ও পরিচিতি সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
February 26, 2018
news-image

 

বিএম ইসমাইল ঃ
কাতারে অবস্থানরত চাঁদপুর জেলা প্রবাসীদের কল্যানে প্রতিষ্ঠিত কাতারস্থ চাঁদপুর সমিতির মোঃ ইসমাইল হোসেনকে উপদেষ্টা করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। পূর্বের কমিটি বিলুপ্তি ঘোষনা করে নতুন কমিটির সভাপতি হিসেবে মোঃ মানিক হোসেন, সাধারন সম্পাদক জিএম ওমর শরীফ টিটু, সাংগঠনিক সম্পাদক ইএম আকাশ নির্বাচিত হয়েছে।

গত কয়েকদিন পূর্বে কাতারের দোহার মাইজারের স্পাইসি কর্নার রেস্টুরেন্টে সাবেক সভাপতি মাহফুজ আহমেদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ইএম আকাশের পরিচালনায় বক্তব্য রাখেন নবগঠিত কমিটির সভাপতি মোঃ মনির হোসেন, সিনিয়র সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক জিএম ওমর শরীফ টিটু, প্রচার সম্পাদক জসিমউদ্দিন, ক্রীড়া সম্পদক শরিয়ত উল্লা সবুজ, মাসুদ আলম, রফিকুল ইসলাম, আবুল কাশেম, আলিম উদ্দিন, মজিবুল হক লিটন প্রমুখ। আলোচনা সভা শেষে সংগঠনের উত্তোরত্তর কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন সমিতির ধর্মবিষয়ক সম্পাদক মোঃ মাসুদ আরফিন।