,

চাঁদপুর শাহরাস্তিতে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

আজকের কুমিল্লা ডট কম :
April 1, 2018
news-image

 

মো: জাহাংগীর আলম হৃদয়ঃ

চাঁদপুর জেলার শাহরাস্তিতে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত হয়েছে।

রবিবার (১লা এপ্রিল) সকাল পৌণে ১০ টায় শাহরাস্তি উপজেলাস্থ চেঙ্গাচল নামক স্থানে রাস্তা পার হতে গিয়ে বলশিদ ইয়াকুব আলি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র মেহের আলম (১৫) কে পেছন থেকে একটি মাইক্রোবাস ধাক্কা দিলে গুরুতর আহত হয়।

স্থানীয় সূত্র জানায়, লোকেরা তাকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা যায়, মৃত. মেহের আলম বলশিদ নুরে আলমের ছেলে।