,

নাঙ্গলকোটে প্রবাসীর উপর সন্ত্রাসী হামলা

আজকের কুমিল্লা ডট কম :
April 20, 2018
news-image

 

মো: কামাল হোসেন জনি, নাঙ্গলকোট:

কুমিল্লার নাঙ্গলকোটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রবাসী নুরুল ইসলামের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে গুরত্বর আহত করার অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার সাতবাড়ীয়া ইউপির সাতবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনার সঠিক বিচার চেয়ে ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে  শুক্রবার প্রেসক্লাব বরাবর একটি লিখিত অভিযোগ দেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার রাতে সাতবাড়ীয়া গ্রামের মৃত. আরিফুর রহমানের ছেলে প্রবাসী নুরুল ইসলাম তার ঘরে বসে টিভি দেখছিলেন । এসময় একই বাড়ির আব্দুল হাকিমের শশুর সানু মিয়ার সাথে নুরুল ইসলামের কথাকাটি হয়। এক পর্যায়ে আব্দুল হাকিমের ছেলে আরাফাত ইসলাম (২০), আকাশ, তার মা মাসুদা বেগম ও মাঈন উদ্দিনের মেয়ে এনি আক্তার দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রবাসী নুরুল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুত্বর আহত করেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ বিষয়ে অভিযুক্ত আরাফাত ইসলামের মুঠো ফোনে কল দিলে তিনি ঘটনাটি এড়িয়ে ফোন বন্ধ করে দেন।