,

চান্দিনায় বাংলাদেশ আদর্শ কিন্ডার গার্ডেন ঐক্য পরিষদের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

আজকের কুমিল্লা ডট কম :
April 24, 2018
news-image

 

শরীফুল ইসলাম, চান্দিনা ঃ
চান্দিনায় বাংলাদেশ আদর্শ কিন্ডার গার্ডেন ঐক্য পরিষদের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার(২৩এপ্রিল) দুপুরে মাধাইয়া বাজার ছাদিম উচ্চ বিদ্যালয় মাঠে সোনামণি সমাজকল্যাণ অর্গানাইজেশন এর আয়োজনে ১৫ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮০ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে ওই সংবর্ধনা দেওয়া হয়েছে। এতে বাংলাদেশ আদর্শ কিন্ডারগার্ডেন ঐক্য পরিষদের সভাপতি মো.আবদুল মান্নান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা সমবার কর্মকর্তা মো.বিল্লাল হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন রেহানা রাজ্জাক ড্রীম কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি মো.মজিবুর রহমান, উপজেলা রিসোর্ট সেন্টারের ইন্সট্রাকটর মো.মোস্তফা কামাল।

অন্যদের মধ্যে বক্তৃতা করেন- মাধাইয়া বাজার ছাদিম উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো.আনোয়ার হোসেন, আদর্শ কিন্ডারগার্ডেন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো.আলমগির হোসেন, রেহানা রাজ্জাক আদর্শ কিন্ডারগার্ডেন নাওতলা শাখার অধ্যক্ষ মো.রফিকুল ইসলাম প্রমুখ।