,

মনোহরগঞ্জে গরীব অসহায়দের মাঝে সেবা ফাউন্ডেশন উদাইশ এর ইফতার সামগ্রী বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
May 17, 2018
news-image

শাহাদাত হোসেন:
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নের সেবা ফাউন্ডেশন উদাইশ এর উদ্যোগে গরীব অসহায়দার মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

ইফতার সামগ্রী বিতরণ করা হয় সেবা ফাউন্ডেশন উদাইশ এর অস্থায়ী কার্যালয়ে।

সেবা ফাউন্ডেশন উদাইশ এর প্রতিষ্ঠাতা মনির হোসেন মৃধা এর উদ্যোগে প্রতিষ্ঠানের সভাপতি মাও. তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাইশগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাও মো: ওমর ফারুক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শহীদুল্লাহ মিজি, বিশিষ্ট সমাজসেবক অহিদুর রহমান, মাষ্টার মোবারক উল্লাহ সাহিন, ৭নং ওয়ার্ড মেম্বার ছেরাজুল ইসলাম, সাবেক মেম্বার ওহাব পাটোয়ারী, সেবা ফাউন্ডেশন উদাইশ এর সাধারণ সম্পাদক সোহেল রানা, কোষাধ্যক্ষ মাষ্টার আবু জাফর সুমন, প্রতিষ্ঠানের সদস্য ইসমাইল মিজি, আবু নছর, কামরুজ্জামান ফরিদ, নুরুল হুদা বাচ্চু, তারিকুল ইসলাম । অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন, মাও. আবুল বাশার। প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই শিক্ষাবৃত্তি, গরীব মেধাবীদের শিক্ষা সামগ্রী, চিকিৎসা, গরীব অসহায়দের আর্থিকভাবে সহযোগিতা, বাল্যবিয়ে বন্ধ, ইভটিজিং বন্ধে সামাজিকভাবে সচেতনামূলক কাজ করে চলছে প্রতিষ্ঠানটি।