,

বরুড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
June 6, 2018
news-image

 

আরিফ আজগরঃ

বরুড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

৬ জুন ( বুধবার) বরুড়া উপজেলা পরিষদ মিলনায়াতনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম।

পরে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ এর পুরস্কার বিতরণ করা হয়।  উক্ত পুরস্কার বিতরণীতে
শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান( কলেজ) মো. গোলাম মোস্তফা, ভারপ্রাপ্ত অধ্যক্ষ,ছোট তুলাগাঁও মহিলা কলেজ)নির্বাচিত হন।

এছাড়া শ্রেষ্ঠ শিক্ষার্থী (কলেজ), রচনা প্রতিযোগিতায় ১ম,কবিতা আবৃত্তি ১ম,একক অভিনয় ১ম,লোক নৃত্য ১ম স্থান ছোটতুলাগাঁও মহিলা কলেজের শিক্ষার্থীরা অর্জন করেন।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন আগানগর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ,বোয়ালিয়া বাতেনিয়া ফাজিল মাদ্রাসার সুপার,ঝলম স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক আবুল বাশার,ছোট তুলাগাঁও মহিলা কলেজের অর্থনীতি প্রভাষক, বরুড়া হাজী নোয়াব আলী স্কুলের প্রধান শিক্ষকসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান,শিক্ষকমন্ডলী,শিক্ষার্থীবৃন্দ।