,

চান্দিনায় প্রাথমিক শিক্ষক সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
June 13, 2018
news-image

চান্দিনা প্রতিনিধি ঃ
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চান্দিনা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১২ জুন) চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম জাকারিয়া।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চান্দিনা উপজেলা শাখার সভাপতি কাউছারুজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আনোয়ার হোসেন সিদ্দিকী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তুষার আহমেদ, মুরাদনগর উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, চান্দিনা উপজেলা শিক্ষা অফিসার এ.এইচ.এম শাহরিয়ার রসূল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রিয় সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূইয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন- বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চান্দিনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমল বক্সী।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চান্দিনা উপজেলা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা কামাল, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. নূরুনবী, আব্দুল ওয়াহাব, চান্দিনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মাসুমুর রহমান মাসুদ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চান্দিনা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন মজুমদার। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সহকারী উপজেলা শিক্ষা অফিসার এমরান হোসেন, নিজাম উদ্দিন, মিজানুর রহমান পাটোয়ারী, শাহ্ সাইফুল আলম, উপজেলা স্কাউটস কমিশনার বীরমুক্তিযোদ্ধা সুলতান আহম্মেদ সরকারসহ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও দপ্তরীকাম নৈশ প্রহরীবৃন্দ।