,

বরুড়া পৌরসভার বাজেট ঘোষণা

আজকের কুমিল্লা ডট কম :
June 29, 2018
news-image

এমডি আজিজুর রহমান, বরুড়া ঃ
কোন প্রকার কর আরোপ ছাড়াই বৃহস্পতিবার কুমিল্লার বরুড়া পৌরসভার ২০১৮-১৯ অর্থ বছরের ২৮ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়।

পৌর মেয়র জসিম উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে পৌর মিলনায়তনে বাজেট অধিবেশনে বক্তব্য রাখেন দৈনিক বরুড়া কন্ঠের সম্পাদক ইউসুফ আলী, পৌর কাউন্সিলর মোবারক হোসেন, আবুল কাসেম, আবু নোমান, কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহ আলম শফি, বরুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াছ আহমদ, সাংবাদিক বিএম মহসিন, তাজুল ইসলাম, পৌর হিসাবরক্ষক মিজানুর রহমান, পৌর অফিস সহকারি ছগির আহাম্মদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর সচিব আমজাদ হোসেন।

এ সময় মেয়র উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, বরুড়া পৌর সদরে অবস্থিত ৩টি রাস্তা পৌরসভার না হওয়ায় আমরা ইচ্ছা থাকা স্বত্বেও উন্নয়ন কাজ করতে পারছিনা। আপনাদের সহযোগিতায় প্রস্তাবিত ২৮ কোটি ৫ লক্ষ ৬১ হাজার ৩৭৮ টাকার বাজেট বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দেন।