,

বন্দিদের জন্য কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে এলইডি টিভি ও ফ্যান বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
July 10, 2018
news-image

শাহ ইমরানঃ
কুমিল্লা কেন্দ্রিয় কারাগারে বন্দিদের বিনোদন ও সাচ্ছন্দ জীবন যাপনের জন্য এলইডি টিভি ও ফ্যান বিতরণ করেছেন দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন।

মঙ্গলবার দুপুরে কুমিল্লা কেন্দ্রিয় কারাগারে এলইডি টিভি ও ফ্যান বিরতণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর।

দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন এর ব্যাক্তিগত তহবিল থেকে ১০টি এলইডি টিভি ও ২০টি ফ্যান বিতরণ করা হয়।

সিনিয়র জেল সুপার জাহানারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী, কুমিল্লা কেন্দ্রিয় কারাগারের জেলার নাসির উদ্দিন, দাউদকান্দি উপজেলা ভাইস-চেয়ারম্যান রোজিনা আক্তার, পৌর প্যানেল মেয়র রকিবউদ্দিন রকিব।