,

ব্রাহ্মণপাড়ায় গাঁজাসহ একটি মটর সাইকেল উদ্ধার গ্রেফতার ১

আজকের কুমিল্লা ডট কম :
July 17, 2018
news-image

 

মোঃ আনোয়ারুল ইসলাম:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গাঁজা ব্যবসার অভিযোগে আশিকুর রহমান আশিক (৩০) ও সৈয়দ হোসেন (২৭) নামের দুই যুবককে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। এসময় পুলিশ তার কাছ থেকে ১৫ কেজি গাঁজা ও একটি নীল রংয়ের (এপ্যাসি আর টি আর ) ব্র্যান্ডের মটর সাইকেল উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন থানা অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির। গ্রেফতারকৃত আশিকুর রহমান আশিক ব্রাহ্মণবাড়ীয়া জেলার সদর থানা এলাকার ভাটপাড়া (আমতলী) গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে। অপর গ্রেফতারকৃত সৈয়দ হোসেন একই এলকার আব্দুর রশিদের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই রবিবার বিকেলে ব্রাহ্মণপাড়া থানার এস আই হাফেজ আহাম্মদ খান, এএস আই মোঃ গিয়াস উদ্দিন, এএস আই আনোয়ার হোসেন, এএস আই পরীক্ষিৎ দেবনাথ ও এএস আই মাঈদুল হক গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শশীদল ইউনিয়ন পরিষদের সামনে অভিযান পরিচালনা করে।

এসময় ঐ এলাকার বগড়া টু কুমিল্লা সড়কের উপর থেকে আশিকুর রহমান আশিক ও সৈয়দ হোসেনকে গাঁজাসহ গ্রেফতার করে এবং তাদের ব্যাবহারিত নীল রংয়ের (এপ্যাসি আর টি আর) ব্র্যান্ডের মটর সাইকেল আটক করে। তাদের বিরুদ্ধে থানায় এস আই হাফেজ আহাম্মদ খান বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে।