,

চৌদ্দগ্রামে গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

আজকের কুমিল্লা ডট কম :
August 1, 2018
news-image

স্টাফ রিপোর্টার ঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে গলায় ফাঁস দিয়ে তাওহিদুল ইসলাম (১৫) নামের এক কিশোর আত্মহত্যা করেছে। সে উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর গ্রামের মোঃ নিপুর ছেলে।

সোমবার (৩০ জুলাই) সন্ধ্যার পর গলায় ফাঁস দেওয়া অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টায় তাকে মৃত ঘোষনা করেন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সাল আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন।