,

দেবিদ্বারের নিখোঁজ গৃহবধুর গলিত মরদেহ মুরাদনগরের গোমতি নদীতে

আজকের কুমিল্লা ডট কম :
September 12, 2018
news-image

 

সাকিব আল হেলালঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলা থেকে চারদিন আগে নিখোঁজ গৃহবধু আকলিমা বেগমের (৩০) গলিত মরদেহ পাওয়া গেছে মুরাদনগর উপজেলার গোমতি নদীতে। এ ঘটনায় স্বামী পলাতক রয়েছে।

বুধবার (১২ সেপ্টেম্বর) বিকেলে মুরাদনগর উপজেলার ধনিরামপুর গ্রাম দিয়ে বয়ে যাওয়া গোমতি নদী থেকে গৃহবধুর গলিত মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

নিহত আকলিমা বেগম দেবিদ্বার উপজেলার পৌর এলাকার পুরানপুর গ্রামের রবিউল আউয়ালের স্ত্রী। আকলিমা বেগমের বাড়িও দেবিদ্বার উপজেলায়।

মুরাদনগর থানার উপ-পরিদর্শক(এসআই) বাদল জানান, ৮ তারিখ সন্ধ্রার পর থেকে আকলিমা বেগমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ৯ তারিখ তার স্বামী দেবিদ্বার থানায় একটি নিখোঁজ ডায়রি করে। চারদিন পর তার মরদেহ মুরাদনগর উপজেলায় গোমতি নদীতে পাওয়া যায়। তার দেহ পচেঁ গলে গেছে। মরদেহের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের ভােই নাসির উদ্দিন এসেছে। মামলা প্রক্রিয়াধীন। স্বামী পলাতক রয়েছে।