,

এরশাদের সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে কুমিল্লায় ছাত্র সমাজের বিক্ষোভ

আজকের কুমিল্লা ডট কম :
September 23, 2018
news-image

স্টাফ রিপোর্টারঃ

জাতীয় পাটির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ ও জাতীয় পাটির যুগ্ন-মহাসচিব নুরুল ইসলাম দিপুর সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা দক্ষিন জেলা ও মহানগর ছাত্র সমাজ।

রবিবার (২৩ সেপ্টেম্বর) রবিবার কুমিল্লা নগরীর টাউন হল মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কুমিল্লা প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নবগঠিত কুমিল্লা দক্ষিন জেলা ছাত্র সমাজের আহবায়ক মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পাটি কুমিল্লা মহানগর প্রস্তাবিত সাংগঠনিক সম্পাদক মোঃ সারওয়ার-ই-আলম মুন্সী। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিন জেলা জাতীয় পাটির সহ-প্রচার সম্পাদক মুশফিকুর রহমান মুকুল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিন জেলা জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব শাহাদাত হোসেন সজিব, মহানগর ছাত্র সমাজের সভাপতি মোঃ মঈন উদ্দিন মহিন, কুমিল্লা দক্ষিন জেলা ছাত্র সমাজের যুগ্ন আহবায়ক রাশেদুল ইসলাম রাসেল, ভিক্টোরিয়া ছাত্র সমাজের আহবায়ক মাছুম বিল্লাহ তুহিন, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্র সমাজের যুগ্ন-আহবায়ক সেলিম মজুমদার, লাকসাম নবাব ফয়জুন্নেছা কলেজের আহবায়ক শাকিল, লাকসাম উপজেলা ছাত্র সমাজের যুগ্ন-আহবায়ক শাখাওয়াত হোসেন, শ্রমিক পাটির নেতা মোরশেদ আলমসহ অন্যান্যরা।

বিক্ষোভ সমাবেশে বক্তরা অবিলম্বে জাতীয় পাটির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ , জাতীয় পাটির যুগ্ন-মহাসচিব নুরুল ইসলাম দিপুসহ সকল নেতাকর্মীদের সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।

এদিকে কুমিল্লা মহানগর ছাত্রসমাজের পক্ষ থেকে নব গঠিত কুমিল্লা দক্ষিন জেলা ছাত্র সমাজের নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে একটি শুভেচ্ছা মিছিল বের করা হয়।