,

এরশাদের আগমনে নবীনগরে জাতীয় পার্টির প্রস্তুতি সভা

আজকের কুমিল্লা ডট কম :
October 13, 2018
news-image

 

মো. দেলোয়ার হোসেন, নবীনগর:

আগামী ২০ অক্টোবর ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির মহা-সমাবেশ ও ২৮ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ সহ জাতীয় পার্টির কেন্দ্রিয় নেতাদের আগমন উপলক্ষে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত জনসভা সফল করার লক্ষে নবীনগর উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে শুক্রবার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কাজী মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোসলেম উদ্দিন মৃধা, এটিএম আবদুল্লাহ মাস্টার, পৌর জাতীয় পার্টির সভাপতি ইদন খান সহ উপজেলার ২১টি ইউনিয়নের জাতীয় পার্টির ও অঙ্গ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ। জনসভা সফল করতে দাওয়াত পত্র, পোষ্টার বিতরণ সহ বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হয়।