,

কুমিল্লা রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
October 30, 2018
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে অজ্ঞাত এক ব্যক্তি (৩৫) নিহত হয়েছেন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে কুমিল্লা রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। পরে লাশ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কুমিল্লা রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মিসবাহুল আলম চৌধুরী জানান, ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখি দ্রুতগতিসম্পন্ন সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লা রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় অজ্ঞাত এক ব্যক্তি চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নামার চেষ্টা করেন।

এসময় ট্রেনের ধাক্কায় তার মস্তক চূর্ণ-বিচূর্ণ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে নিহতের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিকাল ৫টা পর্যন্ত পুলিশ তার পরিচয় নিশ্চিত করতে পারেনি।