,

হিফজুল কোরআন প্রতিযোগিতায় আবদুল্লাহ দ্বিতীয়

আজকের কুমিল্লা ডট কম :
November 18, 2018
news-image

স্টাফ রিপোর্টারঃ
যারা রাতের আরামের ঘুমকে হারাম করে দিনকে দিন রাতকে রাত মনে না করে অক্লান্ত পরিশ্রম করে পবিত্র কোরআনের ত্রিশটি পাড়া অন্তরে ধরে রেখেছেন তারা পবিত্র কোরআনের হাফিজ এবং মহান আল্লাহ তা’য়ালার প্রিয়জন।

কুমিল্লায় মারুফুল কোরআন হিফ্জ মাদ্রাসায় ৫ পারা গ্রুপ হিফজুল কুরআন প্রতিযোগিতায় আবদুল্লাহ বিন আবদুল আউয়াল দ্বিতীয় স্থান অর্জন করেছেন। আবদুল্লাহ কুমিল্লার দেবিদ্বার উপজেলার ওয়াহেদপুরে ডাঃ মোঃ আবদুল আউয়াল ও স্বপ্নাহার বেগমের ছেলে।

গত ১৫ নভেম্বর মাদ্রাসায় কুরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করে হাফেজ মোঃ আলমগীর হোসেন এর কাছ থেকে পুরষ্কার গ্রহণ করেন।