,

কুমিল্লা-২ আসনে আ’লীগের মজিদ লড়বেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে

আজকের কুমিল্লা ডট কম :
December 2, 2018
news-image

 


স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত হওয়ার পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শিক্ষাবিদ মো. আবদুল মজিদ। গত বুধবার উপজেলা আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ ঘোষণা দেন।

এ আসনে নৌকা পেয়েছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি সেলিমা আহমাদ মেরী।

২০০৮ সালের নির্বাচনে কুমিল্লা-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন আবদুল মজিদ। তখন তিনি বিএনপির প্রার্থী এমকে আনোয়ারের কাছে ১৭ হাজার ৪৩৯ ভোটে পরাজিত হন। অধ্যক্ষ আবদুল মজিদ বলেন, দলের তৃণমূলের নেতাকর্মীর চাপে আমাকে মনোনয়নপত্র জমা দিতে হয়েছে। দলীয় মনোনয়ন না পেলেও আমি নির্বাচন করব।