,

চান্দিনায় নৌকার প্রচারণায় মাঠে সরব উপজেলা ছাত্রলীগ

আজকের কুমিল্লা ডট কম :
December 20, 2018
news-image

শরীফুল ইসলামঃ
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে চান্দিনায় নৌকা প্রতীকে ভোট চাইতে মাঠে নেমেছেন চান্দিনা উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সকালে পৌর সদরের ধানসিঁড়ি, মহারং, বাগানবাড়ী সহ চান্দিনা বাজারের ব্যবসায়ী, পেশাজীবি ও সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফ এর পক্ষে নৌকার প্রচারণায় লিফলেট বিতরণ করেন তারা। আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান তারা। এসময় উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মো. আবু কাউসার, সাংগঠনিক সম্পাদক সামিরুল খন্দকার রবি, মো. সাইদুল ইসলাম শামীম, পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা লিটন গাজী, ছাত্রলীগ নেতা আরিফুল হক জয়, কাজী ইমদাদুল হক প্রমুখ।