,

দাউদকান্দিতে সুবিদ আলী ভূইয়াকে মন্ত্রী করার দাবী

আজকের কুমিল্লা ডট কম :
January 4, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার দাউদকান্দিতে এমপি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়াকে মন্ত্রী করার দাবীতে সম্মেলন করেছে এলাকাবাসী।

শুক্রবার বিকেলে উপজেলার ইলিয়টগঞ্জ করিম মাষ্টার চত্ত্বরে এ সম্মেলন হয়।

ইউপি আওয়ামী লীগের সভাপতি মামুনুর রশিদ চেয়ারম্যানের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান, ইলিয়টগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম মাস্টার, যুবলীগ নেতা বিল্লালুর রশিদ দোলন প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘ ৩৫ বছর পর আওয়ামী লীগ দাউদকান্দিতে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন সুবিদ আলী ভূইয়া। আগের নির্বাচনগুলোতে জাপা ও বিএনপি আমলে নির্বাচিত এমপিরা মন্ত্রী হন। তাই তাকে মন্ত্রী করে পুরনো রেকোর্ড ভাঙ্গা উচিত।