,

দাউদকান্দিতে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে র‍্যালী

আজকের কুমিল্লা ডট কম :
January 27, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে দাউদকান্দিতে বর্ণাঢ্য র‌্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় দাউদকান্দি মডেল থানার উদ্যোগে থানা সদর ও গৌরীপুর তদন্ত কেন্দ্র গৌরীপুর বাজার থেকে পৃথক র‌্যালি বের হয়।

মডেল থানার ওসি মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে পৌর সদরে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, পৌর আ’লীগের সম্পাদক আহাম্মদ উল্লাহ, দাউদকান্দি আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসীম উদ্দিন, জেলা শ্রমিকলীগ সভাপতি রকিব উদ্দিন। গৌরীপুর তদন্ত কেন্দ্রের ইনচার্য আ স ম আব্দুন নুর এর নেতৃত্ব গৌরীপুর বাজারে র্যালীতে উপস্থিত ছিলেন দাউদকান্দি প্রেসক্লাবের সহ-সভাপতি হানিফ খান, সাধারণ সম্পাদক জাকির হোসেন হাজারী, কুমিল্লা ডট টিভি’র সম্পাদক ওমর ফারুক মিয়াজী, গৌরীপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক নোমান সরকার, যুবলীগ নেতা সাইদুজ্জামান টিপু ও বাবু সরকার প্রমূখ।

এ ছাড়া থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন অংশগ্রহন করেন