,

দাউদকান্দিতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
January 29, 2019
news-image

 

স্টাফ রিপোর্টার
জেলার দাউদকান্দি উপজেলার গোমতী নদী থেকে ভাসমান অজ্ঞাত(৩০) যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, আজ মঙ্গলবার (২৯ জানুয়ারি) বিকেল ৪টায় দাউদকান্দি পৌরসদর এলাকার বরফকলের পাশে গোমতী নদীতে ভাসমান লাশ দেখে স্থানীয় জনতা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে দাউদকান্দি মডেল থানার এসআই মোয়াজ্জেম হোসেন ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আশে। তিনি বলেন, স্থানীয় জনতার মাধ্যমে খবর পেয়ে নদী থেকে অজ্ঞাত যুবকের (৩০) লাশ উদ্ধার করে থানায় নিয়ে আশি। এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।