,

উপজেলা পরিষদ নির্বাচন; চান্দিনায় ৩ পদে আ’লীগের একক প্রার্থী ঘোষণা

আজকের কুমিল্লা ডট কম :
February 2, 2019
news-image

শরীফুল ইসলামঃ
চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে দলীয় একক প্রার্থী ঘোষণা করে চান্দিনা উপজেলা আওয়ামীলীগ। প্রার্থী চূড়ান্ত করণের লক্ষ্যে অনুষ্ঠিত বর্ধিত সভা শেষে তিনটি পদে পৃথক একক প্রার্থী ঘোষণা করেন- প্রধান অতিথি সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এম.পি।

তারা হলেন- চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে উপজেলা যুবলীগ আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মুন্সি এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার।

শুক্রবার বিকালে উপজেলার দোল্লাই নোয়াবপুর ডিগ্রি কলেজ মিলনায়তনে ওই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সকল ইউনিয়ন ও পৌরসভার সভাপতি, সাধারণ সম্পাদক ও চেয়ারম্যানদের মতামতের ভিত্তিত্বে ওই প্রার্থীর নাম ঘোষণা করা হয়। শনিবার (২ ফেব্রুয়ারি) উপজেলা আওয়ামীলীগ সভাপতি, সাধারণ সম্পাদকের স্বাক্ষরের পর তা দলের সভানেত্রীর কার্যালয়ে প্রেরণ করা হয়।

উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মেদ খালেদ বিষয়টি নিশ্চিত করেন।