,

কুমিল্লায় যানবাহন চালকদের ফুল আর গাড়িতে নিরাপদ সড়কের শ্লোগান সম্বলিত স্টিকার দিচ্ছে পুলিশ

আজকের কুমিল্লা ডট কম :
February 3, 2019
news-image

 

মহিউদ্দিন ভূইয়াঃ

কুমিল্লায় যানবাহন চালকদের ফুল  উপহার দিয়ে বরণ করে তাদের গাড়িতে “নিরাপদ গাড়ি চালনা, নিরাপদ জীবন” সচেতনতামূলক শ্লোগান সম্বলিত স্টিকার দিয়েছে  কুমিল্লা জেলা পুলিশ।

কুমিল্লায় পুলিশ সপ্তাহ উপলক্ষে নিরাপদ সড়ক কার্যক্রম বাস্তবায়নে রবিবার (৩  ফেব্রুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর কান্দিরপাড়ে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহারে উদ্বুদ্ধ করতে ও সকল যানবাহনের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ ব্যতিক্রমি উদ্যোগ গ্রহণে রাস্তায় নামে কুমিল্লা জেলা পুলিশ।

এসময় উপস্থিত ছিলেন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার (বর্তমানে কুমিল্লা দক্ষিণে অতিরিক্ত পুলিশ সুপার পদে কর্মরত) আব্দুল্লাহ আল মামুন। এ সময় পুলিশ পরিদর্শক কামাল উদ্দিনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।