,

আইজিপি গুড সার্ভিসেস পদক পেয়েছেন অতি: পুলিশ সুুপার শেখ মো. সেলিম

আজকের কুমিল্লা ডট কম :
February 8, 2019
news-image

মোঃ জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বার ঃ
আইন শৃংখলা রক্ষা, জননিরাপত্তা বিধান, জনসেবামূলক কর্মকাণ্ড, মামলার রহস্য উদঘাটন, ভালো পুলিশিং, সরকারী ও ব্যক্তিগত কর্মকাণ্ড দিয়ে পুলিশ বাহিনীর ইমেজ বৃদ্ধিকরাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ, প্রশংসনীয় ও ভালো কাজের অবদান স্বীকৃতি হিসেবে  ‘আইজিপি গুড সার্ভিসেস ব্যাজ এ ক্যাটাগরিতে আইজিপি ব্যাজ পেয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার দেবিদ্বার/বি-পাড়া থানার সার্কেল শেখ মো. সেলিম বিপি।

আইজিপি এক্সামপ্লারি গুড সার্ভিসেস ব্যাজ’ গত  সোমবার দুপুর সাড়ে ১২ টায় পুরো পোষাকে উপস্থিত হয়ে রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে আইজিপি ব্যাজ পড়িয়ে দেন, বাংলাদেশে পুলিশের আইজিপি ড. মোহাম্মদ জাভেদ পাটোয়ারি।

পদক গ্রহণ করে শেখ মোহাম্মদ সেলিম জানান ,জীবনের বেশ কিছু পাওয়ার মধ্যে আরো বড় একটা হলো এই পদক । ধন্যবাদ জানাই সংশ্লিষ্ট সকলকে এবং দেবিদ্বার ও বি-পাড়া থানার সকল জনগণদের ।