,

সংরাইশ সরকারি শিশু পরিবারের সাথে ইফতার করলেন জেলা প্রশাসক

আজকের কুমিল্লা ডট কম :
May 18, 2018
news-image

স্টাফ রিপোর্টার ঃ
১ রমজান শুক্রবার নগরীর সংরাইশ সরকারি শিশু পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে অতিথি ছিলেন জেলা প্রশাসক আবুল ফজল মীর, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান খাঁন, উপজেলা চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সামছুজ্জামান, জেলা সমাজসেবার রেজিষ্টেশন কর্মকর্তা হেলেনা নূর, প্রবেশন কর্মকর্তা নূরুল আমিন, সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সায়েফ উদ্দিন, সরকারী শিশু পরিবারের তত্তাবধায়ক শরফুন্নাহার মনি, মাই টিভির জেলা প্রতিনিধি মোঃ সাইফ উদ্দিন রনী, বিশিষ্ট সমাজ সেবক আবদুল আউয়াল বাপ্পি, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি দেলোয়ার হোসাইন আকাইদসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগন ও শিশু পরিবারের সদস্যরা।

প্রতি বছরের ন্যায় এবারও জেলা প্রশাসকসহ প্রশাসনের বিভিন্ন কর্মকতারা এতিম শিশুদের সাথে ১ম রমজানে ইফতার করেন।