,

নিখোঁজের তিন দিন পর ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
February 16, 2019
news-image

এমডি আজিজুর রহমানঃ
কুমিল্লার বরুড়া উপজেলায় নিখোঁজের তিন দিন পর ডোবা থেকে সানাউল্লাহ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ভবানীপুর ইউনিয়নের শিকারপুর এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ।

নিহত সানাউল্লাহ উপজেলার আগানগর ইউনিয়নের শরাফতি গ্রামের অলিউল্লাহর ছেলে।

নিহতের নানা মনু মিয়া জানান, সে আমার বাড়িতেই থাকতো। বৃহস্পতিবার বিকেল ৫ টার পর থেকে সানাউল্লাহ নিখোঁজ হয়। শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে বরুড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কাউসার নিহতের বাড়ি থেকে ৩ শত গজ দূরের এক ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, মামলার প্রস্তুতি চলছে। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।