,

কুমিল্লা ‘মাতৃভান্ডার’ নামে মিষ্টির দোকান আছে ৭০টির বেশি !

আজকের কুমিল্লা ডট কম :
February 23, 2019
news-image

 

অনলাইন ডেস্কঃ
বাঙালির মাতৃভক্তি নিয়ে তো সন্দেহের কোনো অবকাশ নেই। তবে আগের সব নজিরকেই যেন ছাড়িয়ে গেছে কুমিল্লা অঞ্চলের মানুষের ‘মাতৃভক্তি’। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কয়েক কিলোমিটার এলাকায় শুধু ‘মাতৃভান্ডার’ নামে মিষ্টির দোকান আছে ৭০টির বেশি।

কুমিল্লা শহরের আশপাশের এলাকা মিলিয়ে এ নামের মিষ্টির দোকানের সংখ্যা শতাধিক। পৃথিবীর কোথাও এত অল্প দূরত্বের জায়গায় একই নাম বা ব্র্যান্ডের এতসংখ্যক দোকান আছে বলে মনে হয় না।

এর কারণ কী? এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেছে, পুরোটাই ব্যবসায়িক উদ্দেশ্য। এই ব্যবসায়িক উদ্দেশ্যেই সাইনবোর্ডের এক কোণে ছোট হরফে ‘নিউ’ ‘প্রসিদ্ধ’ ‘আদি’ ইত্যাদি শব্দ জুড়ে দিয়ে বড় বড় হরফে ‘মাতৃভান্ডার’ লিখে দোকান খুলে বসেছেন ব্যবসায়ীরা। এই বাহারি দোকানগুলোর ভিড়ে আসল ‘মাতৃভান্ডার’টিই যেন হারিয়ে যেতে বসেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রীরা অনেকেই বিভ্রান্ত হয়ে এসব দোকান থেকে মহা–উত্সাহে ‘বিখ্যাত’ রসমালাই কিনে নিয়ে যান। কিন্তু মুখে দিয়ে প্রকৃত স্বাদ পান না।

এ প্রসঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের সাবেক কিউরেটর শামসুল হোসাইন বলেন, ‘বিভিন্ন এলাকার কিছু বিখ্যাত খাবার আছে, যা ওই এলাকার ঐতিহ্যের অংশে পরিণত হয়েছে। যেমন পোড়াবাড়ির চমচম, নাটোরের কাঁচাগোল্লা, রাজশাহীর রসকদম, বগুড়ার দই বা মুক্তাগাছার মন্ডা। কিছু চতুর ব্যবসায়ীর কারণে যদি মানুষ এর প্রকৃত স্বাদ থেকে বঞ্চিত হয়, সেটা শাস্তিযোগ্য অপরাধ বলে মনে করি আমি। ’

আসল মাতৃভান্ডার

তবে কুমিল্লার বাসিন্দারা কিন্তু আসল ‘মাতৃভান্ডার’টিকে ঠিকই চেনেন। খুঁজতে খুঁজতে আমরাও গিয়ে একদ