,

নবীনগরে পালিত হলো জাতীয় ভোটার দিবস

আজকের কুমিল্লা ডট কম :
March 2, 2019
news-image

মো. দেলোয়ার হোসেন:
“ভোটার হব ভোট দিবো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পালিত হলো জাতীয় ভোটার দিবস।

শুক্রবার নবীনগর উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকারম হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা ইসমাইল আল আজিব, একাডেমিক সুপার ভাইজার ইতি বেগম, উপজেলা নির্বাচন অফিসার জাহিদুল ইসলাম প্রমুখ।