শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বরুড়ার খোশবাসে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৭, ২০১৯
news-image

 

সাকিব অাল হেলাল:

কুমিল্লার বরুড়া উপজেলায় মাছের প্রজেক্টের পাড় থেকে  অজ্ঞাত(৪৫) যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে উপজেলার  উত্তর খোশবাস ইউনিয়নের  আরিফপুর (উত্তর পাড়া) বড়বাড়ি মৎস্য প্রজেক্টের পাড়ে মরদেটি পাওয়া যায় । পরে পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, নিহতের শরীরে আঘাতের দাগ নেই। মরদেহের ময়নাতদন্তের জন্য কুমেক হানপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।