,

কুমিল্লায় ফেব্রুয়ারী মাসে ১১ টি খুন

আজকের কুমিল্লা ডট কম :
March 10, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লায় জেলায় গত ফেব্রুয়ারী মাসে ১১ টি খুনের ঘটনাসহ মোট ৬৭১ টি অপরাধ সংঘটিত হয়। রোববার কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক আইনশৃংখলা কমিটির সভায় অতিরিক্ত জেলা প্রশাসক কায়জার মোহাম্মদ ফারাবী এ তথ্য তুলে ধরেন।

জেলা প্রশাসক মো:আবুল ফজল মীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো জানানো হয় গত ফেব্রুয়ারী মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটে ৪৫,সিদেল চুরি ১০টি,অপহরণ-২টিসহ মোট ৬৭১টি ফৌজদারী অপরাধ সংঘটিত হয়।

এ বিষয়ে কুমিল্লা জেলা পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন কারনে অপরাধ হওয়ায় পেছনে বেশ কিছু কারণ উল্লেখ করে বলেন, আইনশৃংখলা বাহিনীর প্রতিটি ইউনিটের সমন্বয় করে খুব দ্রুতই জেলার আইনশৃংখলা পরিস্থিতিকে আগের চেয়ে আরো বেশী স্বাভাবিক করে তোলা হবে।সে লক্ষ্য সকলের সহযোগিতা কামনা করেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন।