,

ছাত্রলীগ কর্মীরা পেটালেন ভিপি প্রার্থী নুরুকে

আজকের কুমিল্লা ডট কম :
March 11, 2019
news-image

 

ডাকসু নির্বাচনে কোটা সংস্কারপন্থীদের প্যানেল থেকে ভিপি প্রার্থী নুরুলহক নুরসহ তিনজন প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলায় আহত হয়েছেন। রোকেয়া হলের ছাত্রলীগ কর্মীদের কয়েকজন তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

অন্য আহতরা হলেন স্বতন্ত্র জোটের প্রার্থী অরনী ও শ্রবণা শফিক দীপ্তি। মারধরে অজ্ঞান হয়ে পড়া নুরকে হাসপাতালে নেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোকেয়া হলে ভোট কারচুপি হচ্ছে এমন অভিযোগ পেয়ে নুর এবং অন্যান্য বিরোধী প্রার্থীরা সেখানে যান। হলের শিক্ষার্থীরা একটি কক্ষ ঘেরাও করে রাখে। তাদের অভিযোগ, সেখানে তিনটি ব্যালট বাক্স আগে থেকে ভরে রাখা হয়েছে।

শিক্ষক ও নির্বাচনী কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চাইতে গেলে হামলার শিকার হন নুর ও তার সাথে থাকা দুই প্রার্থী।

বিস্তারিত আসছে…