,

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডের ১ নম্বর কূপে অগ্নিকাণ্ড

আজকের কুমিল্লা ডট কম :
March 14, 2019
news-image

ডেস্ক রিপোর্ট :

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডের ১ নম্বর কূপে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করেছে।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে শহরতলীর ঘাটুরা এলাকায় এ আগুন লাগে। প্রায় পৌনে এক ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছেন বলে জানিয়ে কর্তৃপক্ষ।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার সুব্রত মালাকার বলেন, ‘গ্যাস ফিল্ডের নিজস্ব ফায়ার সার্ভিসের একটি ইউনিটের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া সদর ও সরাইলের দুটি ইউনিট আগুন নেভাতে সক্ষম হন। এতে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি।’