,

নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলার ঘটনা খুবই দুঃখজনক: শিক্ষামন্ত্রী

আজকের কুমিল্লা ডট কম :
March 16, 2019
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুর:

চাঁদপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, উগ্রপন্থা, জঙ্গিবাদ ও সন্ত্রাস থেকে এখন বিশ্বের কোন দেশই মুক্ত নয়। নিউজল্যান্ডেরমত শান্তি প্রিয় দেশেও এমন একটি জঘন্যতম ঘটনা ঘটে গেলো।

তাই সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। মন্ত্রী আলো বলেন, নিউজল্যান্ডে সন্ত্রাসী হামলার ঘটনা খুবই দুঃখজনক।

এ ঘটনার তীব্র নিন্দা জানাই। খুব কাছেই ছিলেন আমাদের বাংলাদেশের ক্রিকেট টিম। তারা সকলেই নিরাপদে আছেন সেই জন্য মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই। হামলায় নিহত বাংলাদেশী ৬জনসহ সকল নিহতের প্রতি শোক প্রকাশ করছি। যারা আহত হয়েছে তাদের দ্রুত সুস্থ্যতা কামনা করি।